আমি এটা কখনও ভুলবো না: নিকো পাজ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
চ্যাম্পিয়ন্স লিগে এক রূপকথার রাত কাটাল ইতালিয়ান ক্লাব কোমো। ঘরের মাঠে তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। ঐতিহাসিক জয়ের মূল নায়ক আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ। জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে নিজের পারফরম্যান্সকে ক্যারিয়ারের অন্যতম সেরা হিসেবে আখ্যা দিয়েছেন।
বুধবার রাতে ঘরের মাঠ স্তাদিও সিনিগাগলিয়া স্টেডিয়ামে তান্ডব চালায় কোমো। ম্যাচের দ্বিতীয় মিনিটেই চোখধাঁধানো এক শটে দলকে লিড এনে দেন নিকো পাজ। এরপর ৪৯ মিনিটে নিজের সতীর্থ তাসোস দুভিকাসকে দিয়ে দ্বিতীয় গোলটি করান আর্জেন্টাইন মিডফিল্ডার। ৫৭ মিনিটে প্রতিপক্ষের বল কেড়ে নিয়ে একক নৈপুণ্যে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এই তরুণ তারকা। এরপর কোমো’র হয়ে ব্যবধান ৪-০ করেন জ্যাকোবো রামোন। চোখ জুড়ানো পারফরম্যান্স দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন নিকো পাজ।
ম্যাচ শেষে পাজ বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর ম্যাচগুলোর একটি, আমি এটি কখনই ভুলব না। আমি যা স্বপ্নেও ভেবেছিলাম তার চেয়েও বড় কিছু এটি। আমরা অবিশ্বাস্য এক ম্যাচ খেলেছি। আমাদের এই ছন্দ ধরে রাখতে হবে। কোমোর প্রতিটি মানুষের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক রাত।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
