সংবাদ · সাধারণ
মেয়র পদ থেকে এবার পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত
২৫/১০/২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৫-এর ধারা অনুযায়ী, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।প্রজ্ঞাপনে আরও বলা উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানি ও অন্যান্য ভাতা পাবেন।এর আগে, ২০২৪ সালের ৮ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত রায় দিয়ে মেয়র পদে তাকে বিজয়ী ঘোষণা করেন।
মূল প্রতিবেদনে যান ↗