আইনশৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে লিফলেট বিতরণ কর্মসূচি থেকে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।
লিফলেটে বলা হয়, ফ্যাসিবাদ পতনের পর যে গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, তা আজ খুন, সরকারি দলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, ছিনতাই আর বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধূলিসাৎ হতে বসেছে। সারাদেশে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পেশাজীবীরা প্রতিনিয়ত এসবের শিকার। এমনকি সাংবাদিক হত্যা, মিরপুরেন হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া কিংবা প্রকাশ্য দিবালোকে ডাকাতির মতো ঘটনা ঘটছে।
এতে আরও বলা হয়, অন্যদিকে চাল, ডাল, তেল, ডিম, এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম এবং ভূতুড়ে বিদ্যুৎ বিলে নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। জনগণের এই চরম ভোগান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার কারণে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গণবিক্ষোভের ডাক দিচ্ছে।
