ভোলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া সরকারি তালিকার বাইরে থাকা শতাধিক জেলের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস।
খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক জেলেকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণ দেওয়া হয়।
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞার কারণে মাছ শিকার করতে না পারায় এসব জেলে জীবিকা নিয়ে সংকটে পড়েছেন। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়াতেই সংগঠনটি এ উদ্যোগ নিয়েছে।
খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা জানান, মাছ ধরা বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় পাওয়া খাদ্য সহায়তা তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।
অসহায় ও কর্মহীন জেলেদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের প্রশংসা করেন ইউএনও সজল কুমার দাস। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ জেলেদের সংকট দূর করতে সহায়তা করবে।
এ সময় সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসচ্ছল জেলেদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম সুমন বলেন, আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছি। অন্যদেরও এ ধরনের উদ্যোগ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
যে আই
