প্রতীকী ছবিএই সময়
Published on
:
1 min read
কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় সীমান্তে BSF-র উপর একদল বাংলাদেশি হামলা চালায় বলে অভিযোগ। শনিবার বিকেলে এই ঘটনাটি ঘটে কাঁটাতারের ওপারে সানিয়ানজান নদীতে। ভারতের সীমান্তে ঢুকে সানিয়ানজান নদী থেকে বালি-পাথর তুলছিল একদল বাংলাদেশি। বিএসএফ বাধা দিলে তারা লাঠি ও পাথর নিয়ে জওয়ানদের উপর চড়াও হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে এবং আত্মরক্ষার্থে BSF গ্রেনেড ছোড়ায় পালিয়ে যায় হামলাকারীরা। বিএসএফের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।