মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
প্রতিমা বিসর্জনের জন্য খোয়াইমুখ ও মাছুলিয়া পৌরঘাটলা পরিদর্শন
- আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য উপযুক্ত করা হয়েছে খোয়াইমুখ পৌর ঘাটলা। গত ১০ অক্টোবর হতে ওই ঘাটলায় আবর্জনার স্তুপ অপসারণ করা শুরু করে হবিগঞ্জ পৌরসভা। পরে ঘাটলা প্রাঙ্গনের গর্তগুলো মাটি ফেলে ভরাট করা হয়। এছাড়াও ওই ঘাটলা প্রাঙ্গনে ভ্যানগাড়ী, বস্তা, কলার বর্জ্যসহ নানা জিনিসপত্র স্তুপ পরিস্কার করা হয়। পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সোমবার ওই ঘাটলা পরিদর্শন করেন। এসময় কর্মরত পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের গর্তগুলো ভালো করে ভরাট করার নির্দেশনা দেয়া হয়। মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, বিসর্জনের আগেই ঘাটলা প্রাঙ্গনে ডোকেরেটর্স পদা সাটানো সহ অন্যান্য কাজ সমাপ্ত করবে। হবিগঞ্জ পৌর এলাকার বেশীর ভাগ প্রতিমা এই ঘাটলায় বিসর্জন দেয়া হয়। প্রতিবারের মতো এবারের বিসর্জনও সুষ্টু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


