গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা ও এর ফলে সৃষ্ট পরিস্থিতিতে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০১ জনে দাঁড়িয়েছে। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গতকাল বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে। তাদের মধ্যে দুজন আগের ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৭ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৩ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ৮৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হতাহত ও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের ঘটনা অব্যাহত রয়েছে।
