স্টাফ রিপোর্টার ॥
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয় অঞ্চলের ৩৭১টি পূজাম-পের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ওয়েস্টার্ন পাড়া মিহির লাল সাহার মাঠে অবস্থিত সর্বজনীন পূজাম-প পরিদর্শন করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, দক্ষিণ জোনের আওতাধীন ছয় জেলার ১৮টি উপজেলার উপকূলীয় এলাকায় দুর্গাপূজা উপলক্ষ্যে ৩৭১টি পূজাম-পের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন সদস্যরা। পূজা চলাকালে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন তারা।
![]()
এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত রাখা হবে বিশেষ ডুবুরি দল। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
শনিবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান (এন), বিএন এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে।