সাইবেরিয়ার একটি গুহায় বরফ যুগের অজানা স্তন্যপায়ী প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে। প্রাণীটি বর্তমান সময়ের ‘ইয়াক’-এর নিকটাত্মীয় বলে জানিয়েছেন গবেষকরা। তাদের তথ্য অনুসারে, রাশিয়ার দক্ষিণ সাইবেরিয়ার আলতাই পর্বতমালার ডেনিসোভা গুহায় প্রাক-ঐতিহাসিক প্রাণীর কিছু ছোট হাড়ের টুকরো পাওয়া গেছে। পরবর্তী সময়ে এসব হাড় থেকে উদ্ধার করা ডিএনএ বিশ্লেষণ করে দেখা গেছে, এটা এখন পর্যন্ত জানা বোভাইন বা গরু জাতীয় সব প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা ও অনন্য। রয়টার্স।
