ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে ১০০টি অসহায় পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁও থানার হামদর্দ গলিতে এই মশারি বিতরণ করেন।
ডেঙ্গু প্রতিরোধে মশারির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মনিরুল ইসলাম স্বপন।
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে অসহায় ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে মশারির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’
কর্মসূচিতে তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাইসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
