বাংলাদেশের পর্যটনশিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ অর্জন উদযাপন উপলক্ষে অটর্কি ট্যুরসের আমন্ত্রণে গত শনিবার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ট্যুর অপারেটরদের আড্ডা, স্মৃতিচারণা আর পর্যটনের গল্পে এক সুন্দর সন্ধ্যা!
