মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির ধারাবাহিক পৃথক দুটি অভিযানে মালিকবিহীন ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ী ও ঘুমধুম বিওপির টহলদল এসব ইয়াবা উদ্ধার করে। শুক্রবার (১৬ অক্টোবর) বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বাইশফাঁড়ী বিওপির টহলদল উখিয়ার টিএনটি এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস এবং ঘুমধুম বিওপির টহলদল সীমান্তের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার করা ইয়াবার বিষয়ে মামলা দায়ের ও পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
The post ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মালিক বিহীন ৭০ হাজার ইয়াবা উদ্ধার appeared first on সকালের খবর ২৪.
