দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিক্স পণ্য ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইল চেইন শপ ‘ভিশন এম্পোরিয়ামের’ নতুন শোরুম নরসিংদীর বাজির মোড়ে চালু হয়েছে।
সম্প্রতি নতুন শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
বিজ্ঞাপন
নতুন এই শোরুমে একই ছাদের নিচে গ্রাহকরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেন অ্যাপ্লায়েন্স কেনার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক করার পাশাপাশি সাধ্যের মধ্যে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভিশন এম্পোরিয়াম দেশব্যাপী খুচরা বিক্রয় কার্যক্রম সম্প্রসারণ করছে। নরসিংদীর বাজির মোড়ে নতুন শোরুম চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের জন্য আধুনিক ইলেকট্রনিক্স ও গৃহস্থালি পণ্য কেনার সুযোগ আরও সহজলভ্য হবে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের চিফ অপারেটিং অফিসার শামসুজ্জামান নয়ন, ভিশন এম্পোরিয়ামের হেড অব সেলস রাসেল আহমেদ, হেড অব অপারেশন ফারহাদ-উজ-জামানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ৫৭০টি শোরুম রয়েছে। এসব শোরুমে ফ্রিজ, এসি, টেলিভিশনসহ দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ও হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যায়। আরও বেশি ক্রেতার কাছে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে শোরুম নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে ভিশন এম্পোরিয়াম।
এমআইএইচএস/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
