স্টাফ রিপোর্টার : সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম আজাদ আলী (৩৭)। সে নগরীর শাহপরান থানাধিন গইলাপাড়া এলাকার মৃত তকলুছ আলীর ছেলে।
এসআরবি-৯ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আজাদ আলীকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তাঁর হেফাজত থেকে ১৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে এসআরবি-৯ -এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আটককৃতকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
