অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন এবং দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. মামুনুর রশিদ কচি। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা এবং অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাঁদের পুনর্বাসনে সমাজসেবা অধিদপ্তর নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এ বিশেষ আর্থিক সহায়তা দরিদ্র পরিবারগুলোর সাময়িক অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো আর্থিক সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুদান বিতরণ কার্যক্রমের মাধ্যমে দিনাজপুর সদর উপজেলার ৩৭টি অসচ্ছল পরিবার আর্থিক সহায়তা পেয়েছে।
The post দিনাজপুর সদরে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ৩৭ অসচ্ছল পরিবার appeared first on ভোরের চেতনা.
