সামরিক ঘাঁটির আগুনে ৪ সেনা নিহত বলে জানিয়েছেন কার্নি
শনিবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার একটি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের এক ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, চারজন সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
পশ্চিমাঞ্চলীয় প্রদেশে অবস্থিত কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে এই অগ্নিকাণ্ডটি ঘটে।
একটি স্থানীয় টিভি নেটওয়ার্ক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে আসল গোলাবারুদ ব্যবহার করে চালানো এক প্রশিক্ষণ মহড়ার সময় একটি গ্যাস পাইপলাইন বা গ্যাস কূপ ক্ষতিগ্রস্ত হয়।
কানাডার সরকারি সম্প্রচার মাধ্যম সিবিসি জানিয়েছে যে, বাতাসের গতি বৃদ্ধি ও দিক পরিবর্তনের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে।
সিবিসি জানায় যে, সিএফবি ওয়েনরাইট হলো লাইভ-ফায়ার প্রশিক্ষণ অনুশীলনের জন্য দেশের প্রধান ঘাঁটি, যেখানে সাধারণ দিনে প্রায় ১ হাজার সামরিক কর্মী ও বেসামরিক কর্মী নিয়োজিত থাকেন এবং বিশেষ প্রশিক্ষণ অধিবেশন চলাকালে এই সংখ্যা আরও বৃদ্ধি পায়।
কর্তৃপক্ষ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।