Durga Puja 2026-এর প্রস্তুতি বাংলার জেলায় জেলায়। বর্ধমানের দাসবাড়ির হরগৌরী পুজো, মহিষাদল রাজবাড়ির নয় দিনের দুর্গোৎসব, রানাঘাট ও বসিরহাটের ঘোষবাড়ির প্রাচীন ঐতিহ্য, বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের মা মৃন্ময়ী এবং হুগলির নন্দীবাড়ির অষ্টনায়িকা দুর্গা—প্রতিটি পুজোর রয়েছে নিজস্ব ইতিহাস ও বিশেষত্ব। নদিয়ার শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির কাত্যায়নী পুজো, ভদ্রেশ্বরের তরুণ অরিজিৎ রায়ের নিজের হাতে প্রতিমা গড়ার উদ্যোগ, বাঁকুড়ার লালবাজার সর্বজনীনের অম্বর ফোর্ট-অনুপ্রাণিত মণ্ডপ এবং আগরপাড়া তারাপুকুর সর্বজনীনের দশাবতার থিম—সব মিলিয়ে জেলার পুজোয় ঐতিহ্য ও নতুন ভাবনার মেলবন্ধন। জেলার পুজোমণ্ডপ থেকে বনেদি বাড়ির আরাধনা, দুর্গাপুজোর নানা প্রস্তুতি ও বিশেষত্বের খবর দেখতে চোখ রাখুন Ei Samay-এ।