সংবাদ বিজ্ঞপ্তি · ১৭ অক্টোবর, ২০২৬ ৮:২২ অপরাহ্ন
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর ও প্রচার সম্পাদক কামরান হোসেন সামি।
সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুল, মো. খোকন ইসলাম, নুর হোসেন ও রফিকুল ইসলাম রফিক।
উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য শাহজাহান আহমদ, সদস্য আফাজ উদ্দিন, কোতোয়ালি থানা শ্রমিক দলের আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম শাহ আলম, শাহপরান থানা শ্রমিক দলের সদস্য সচিব রাজু চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক লুকমান আহমদ ও ইমরান, জালালাবাদ থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহিন আহমদ সুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দুলাল আহমদ, সদস্য সচিব আনোয়ার হোসেন, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহ্বায়ক মুমিন, সদস্য সচিব কারী জহির, যুগ্ম আহ্বায়ক নয়ন ও শরিফ, মোগলাবাজার থানা শ্রমিক দলের আহ্বায়ক নেছার আহমদ, সদস্য সচিব খালেদ আহমদ এবং দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব জুমেল আহমদ ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
সভায় সিলেট মহানগর শ্রমিক দলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থেকে বক্তব্য দেন। তারা ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতামত তুলে ধরেন।
গুগলে আমাদের খবর পেতে
