প্রতিনিধি, তাহিরপুর · ১৫ অক্টোবর, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরের হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের উপর মিথ্যা অভিযোগ ও 'মব' সৃষ্টি করে তাঁকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধন বক্তারা বলেন, এখানকার কোমলমতি শিশুরা শিক্ষা-দীক্ষায় বেড়ে উঠুক, এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। কিন্তু একটি কুচক্রী মহল তা সহ্য করতে পারেনি। মূলত এ অংশটিই মিথ্যা বদনাম রটিয়ে প্রতিষ্ঠানটি ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। যার দরুন শিক্ষক হুমায়ুনের বিরুদ্ধে অপপ্রচার রটিয়ে 'মব' করে তাঁকে হয়রানি করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন শুক্ল বৈদ্য মানববন্ধনের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক হুমায়ুন কবির বলেন, মব সৃষ্টি করে শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরির লক্ষ্যে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়। একাজে ঢাল হিসেবে আমাকে টার্গেট করে তারা।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা এ প্রসঙ্গে জানতে চাইলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, এক্ষেত্রে ভুক্তভোগী শিক্ষক বা ওই প্রতিষ্ঠান লিখিত আবেদন করতে হবে।
এর আগে গত ১১ অক্টোবর শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে মব সৃষ্টি করে তাঁকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে।
গুগলে আমাদের খবর পেতে
