প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৩২ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সুনামগঞ্জ সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম ও জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬ খ্রি.) সকাল থেকে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন তাঁরা।
পরিদর্শনকালে পুলিশ সুপার ও জেলা প্রশাসক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।