রাখি সাওয়ান্ত ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
আইনি জটিলতায় বড়সড় স্বস্তি পেলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া পুরনো একটি মামলায় তাঁর বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিল করল উত্তরপ্রদেশের ঝাঁসির একটি আদালত।
২০১০ সালের এই মামলায় বারবার আদালতে হাজির না হওয়ার অভিযোগে গত ১৬ অক্টোবর রাখির বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়েছিল। তবে এলাহাবাদ হাই কোর্টের আগের নির্দেশের কথা জানিয়ে তাঁর আইনজীবী পরোয়ানা বাতিলের আবেদন করেন। বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করে আদালত
এই মামলার সূত্রপাত ২০১০ সালে। অভিযোগ, রাখি সাওয়ান্তের রিয়্যালিটি শো ‘রাখি কা ইনসাফ’-এ অপমানজনক মন্তব্যের জেরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেন ঝাঁসির বাসিন্দা ২৪ বছরের লক্ষ্মণ অহিরওয়ার। ২০১০ সালের ১০ নভেম্বর তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।
লক্ষ্মণের মা সাবিত্রী দেবী ছেলের মৃত্যুর পরে প্রেমনগর থানায় রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, টেলিভিশনের ওই অনুষ্ঠানে রাখি তাঁর ছেলের সম্পর্কে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছিলেন। তার ফলে সামাজিক ভাবে হেনস্থার শিকার হতে হয় লক্ষ্মণকে এবং তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। যদিও এগুলি অভিযোগ, মামলায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক বিপর্যয়ের মধ্যে থাকলে সাহায্য নিন
Tele MANAS: 14416 / 1-800-891-4416
Lifeline Foundation: 033 24637401 / 033 24637432 | প্রতিদিন, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা
NIBS Helpline: 033 2286 5603 | সোমবার থেকে শুক্রবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা
