প্রেস কনফারেন্সে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় বড়াইগ্রাম উপজেলার প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের কাজে ইলেকট্রনিক ডিভাইস ট্যাব ব্যবহার করা হবে। এ জন্য ১২৭ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তাঁরা উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
বড়াইগ্রামে আয়োজিত প্রেস কনফারেন্সে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন এবং বিএনপি নেত্রী মহুয়া নূর কচি।
এ ছাড়া বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মেমন, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি হযরত আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি প্রকৃত তথ্য প্রদানের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করার জন্য উপজেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।
The post বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স appeared first on ভোরের চেতনা.
