মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
-
আব্দুল জলিল (মধুপুর) টাংগাইল - আপডেট সময় ১২:৫২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে র?্যালী আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের গুরুত্ব এবং করনীয় তুলে ধরতেই দিবসটি পালন করা হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচিতে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব নিজাম উদ্দিন তরফদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মহিউদ্দিন আহমদ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুস সাদৎ নোমান, পুষ্টি বিষয়ক কর্মকর্তা এবং প্রতিবন্ধী কর্মকর্তা মোসলেমা খাতুন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক বৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন। দুর্যোগপ্রবণ বাংলাদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। বিশেষ করে পরিবার পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তোলা গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলে মতামত ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
ট্যাগস :
