পুজোর মরশুমের ঠিক আগে গোরুমারা জঙ্গল ভ্রমণে বড় ধাক্কা। শুক্রবার হঠাৎ করেই বন দপ্তরের তরফে অফলাইন টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। যার ফলে ওড়িশা ও কলকাতা থেকে আসা বহু পর্যটককে কাউন্টার থেকে টিকিট না পেয়ে, গোরুমারার জঙ্গল না ঘুরে হতাশ হয়ে ফিরে আসতে হয়। অনলাইন বুকিংয়ের পরিকাঠামো নিয়েও তৈরি হয়েছে জটিলতা। ঘটনায় ক্ষুব্ধ ইকো গাইড ও জিপসি চালকরা। দেখুন বিস্তারিত এই শর্টস ভিডিয়োয়।