দিন কয়েক ধরেই বিতর্কের শিরোনামে দালের মেহেন্দি! উত্তরাখণ্ডের এক অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া ভিডিও রীতিমতো ঝড় তুলে দিয়েছে সেলেবমহল থেকে নেটভুবনে। যেখানে সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি বিধায়ককে খ্যাতনামা দালেরের বিরুদ্ধে ‘মদ্যপ’ অবস্থায় গান পরিবেশনের অভিযোগ তুলতে শোনা যায়। শুধু তাই নয়, ভরা কনসার্টের মাঝেই মঞ্চে দাঁড়িয়ে পাঞ্জাবি শিল্পীকে কড়া ভাষায় চূড়ান্ত অপমান করতেও শোনা যায় ওই বিধায়ককে। সংশ্লিষ্ট ইস্যুতে ইতিমধ্যেই নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে নালিশ জানিয়েছে ফিল্ম সংগঠন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। এবার দালের মেহেন্দির অপমানের বদলা নিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে দেখা করলেন মিকা সিং।
মিকা সিংয়ের দাবি, সুবোধ উনিয়াল যেভাবে প্রকাশ্য মঞ্চে দালের মেহেন্দিকে ‘মদ্যপ’ বলে কটাক্ষ করেছিলেন, ঠিক তেমনভাবেই তিনি যেন সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায় পাঞ্জাবি শিল্পীর কাছে ক্ষমা চেয়ে নেন।
দিন দুয়েক আগেই দালেরের পাশে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক সুবোধ উনিয়ালের ‘কুৎসিত আচরণ’ নিয়ে প্রশ্ন তুলে গর্জে উঠেছিলেন ভ্রাতৃসম মিকা। শুধু তাই নয়, দালের যে মদ্যপ অবস্থায় গান গাইছেন, তা প্রমাণ করার জন্য চ্যালেঞ্জও ছোড়েন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। তবে এবার আরও একধাপ এগিয়ে পুষ্কর সিং ধামির সঙ্গে দেখা করলেন মিকা সিং। গায়কের দাবি, দালের মেহেন্দির মতো সিনিয়র শিল্পীর সঙ্গে ভরা মঞ্চে যেরকম অভব্য আচরণ করা হয়েছে, সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। আর সেই প্রেক্ষিতেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে নালিশ নিয়ে ধামির সঙ্গে দেখা করেছেন মিকা সিং। এক্স হ্যান্ডেলে সেই সাক্ষাতে মুহূর্ত ভাগ করে নিয়ে মিকার মন্তব্য, “আমার বিনীত অনুরোধ, আপনি দয়া করে সুবোধ উনিয়ালজিকে বলুন উনি যেন একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে ব্যাখ্যা দেন এবং দালের ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি অভিযোগ করেছিলেন যে, পারফর্ম করার সময় দালের ভাই মদ্যপ ছিলেন। সম্ভবত ভুল করেই বলেছেন! তবে আমি মনে করি ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেটা সুন্দরভাবে মিটিয়েও নেওয়া যায়। আশা করি, এখানেই বিষয়টির সমাপ্তি ঘটাবে এবং দালের ভাইয়ের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।”
Good morning!
I have immense respect for the Hon’ble Chief Minister of Uttarakhand, @pushkardhami ji. He personally called me regarding the matter involving Daler Bhai, and I truly appreciate his gesture. I know Dhami Saab very well. He is a humble, down-to-earth person, and I have great respect for him. My only humble request to him is to please ask Shri @SubodhUniyal1 ji to make a simple video clarifying his statement and apologising to Daler Bhai for saying that he was drunk during the performance. I believe misunderstandings can happen, but they can also be resolved gracefully. I hope this small gesture will help put the matter to rest and ensure that Daler Bhai’s dignity and reputation are respected. I have faith in Dhami Saab’s understanding and leadership.
— King Mika Singh (@MikaSingh) October 23, 2026
মিকা সিংয়ের দাবি, সুবোধ উনিয়াল যেভাবে প্রকাশ্য মঞ্চে দালের মেহেন্দিকে ‘মদ্যপ’ বলে কটাক্ষ করেছিলেন, ঠিক তেমনভাবেই তিনি যেন সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায় পাঞ্জাবি শিল্পীর কাছে ক্ষমা চেয়ে নেন। ঘটনার সূত্রপাত গত সপ্তাহান্তে তেহরিতে নবরাত্রির একটি অনুষ্ঠানের মঞ্চে। যেখানে দালের মেহেন্দির গান পরিবেশনায় বাধা দিয়ে সুবোধ উনিয়াল ক্যামেরার সামনেই চড়া সুরে বলেছিলেন, “আপনি তো কথাই বলতে পারছেন না, গাইবেন কীভাবে?” এছাড়াও পবিত্র নবরাত্রির অনুষ্ঠানে ‘মদ্যপ’ অবস্থায় পারফর্ম করে ভক্তদের অসম্মানের অভিযোগও তোলেন তিনি। সেই ইস্যুতেই এবার দালেরের পাশে দাঁড়াতে পুষ্কর সিং ধামির সঙ্গে দেখা করলেন মিকা সিং।