স্টাফ রিপোর্টার॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী যশোর জেলার দুই পুলিশ সদস্যের পরিবারের কাছে শুভেচ্ছা বার্তা ও উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার দুপুর ১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আইজিপির পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে এসব শুভেচ্ছা বার্তা ও উপহারসামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। তাঁদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সব সময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুই পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির শুভেচ্ছা উপহার appeared first on লোকসমাজ.
